ঢাকাSaturday , 14 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে সরকার সমস্ত বিচার বিভাগকে অপমাণিত করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি এ ধুলিস্যাৎ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার আগে যে লিখিত বক্তব্য দিয়ে গেছেন ওই বক্তব্যের মাধ্যমে দুটি জিনিস প্রমাণিত হয়েছে, তার মধ্যে একটি হলো দুই অক্টোবর লেখা আইনমন্ত্রী যে চিঠি দেখিয়েছেন সে চিঠি প্রধান বিচারপতি লিখেন নাই এবং তিনি তাতে সইও করেন নাই। আরেকটা হলো প্রধান বিচারপতি কখনোই অসুস্থ ছিলেন না। তিনি সুস্থ ছিলেন সে কথাই জাতির কাছে বলে গেছেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। তিনি অত্যন্ত সুস্পষ্ট করে বলেছেন, আমি স্বেচ্ছায় যাচ্ছি। কালকে তিনি অনেক সাহসের পরিচয় দিয়েছেন। নিজের কথাটা জাতির কাছে তুলে ধরেছেন। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কি না সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।’
মওদুদ আহমদ বলেছেন, ‘তিনি কিন্তু এ কথাও বলেছেন তিনি থাকলে আরো বিব্রতকর অবস্থা সৃষ্টি হবে। আর এ কারণেই তিনি চলে গেছেন। এতে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে তিনি গেছেন।’