ঢাকাFriday , 13 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় ৯ ডাকাত আটক

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার বড়জোনা গ্রামে ডাকাতি করে পালানোর সময় ৯ ডাকাতকে ধরে পিটুনি দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার ভোরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ডাকাতদের হামলায় বড়জোনা গ্রামের চান মিয়া ও তার স্ত্রী আহত হয়েছেন।
কাপাসিয়া থানার এসআই দুলাল মিয়া জানান, রাত দেড়টার দিকে বড়জোনা গ্রামের চান মিয়ার ঘরের দরজা ভেঙে ৮-১০ জন ডাকাত ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাতরা চানু মিয়া ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে মালামাল লুটে পালিয়ে যাওয়ার সময় চানু মিয়া চিৎকার দিলে এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে। পরে ৯ ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে।