ঢাকাFriday , 13 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানা এলাকায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। তাকে মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তুরাগ থানার উপপরিদর্শক মোতালেব হোসেন নিপীড়িত ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গত বুধবার রাত ৮টার দিকে প্রাইভেট টিউটরের বাসা থেকে নিজ বাসায় ফেরার পথে স্থানীয় শাহীন (২২) নামের একজন তাকে জোর করে তুরাগ কবরস্থানের পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে তাকে রাতভর ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাসায় গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। লোকলজ্জার ভয়ে প্রথমে তারা বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও পরে শুক্রবার সকালে থানায় এসে শাহীনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।