ঢাকাThursday , 12 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ দিদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, ঢাকা থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। ভোরে ওই এলাকা অতিক্রম করার সময় মাইক্রোবাস দুটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় সামনের মাইক্রোবাস থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে একটি মাইক্রোবাস ফেলে অন্য মাইক্রোবাসে আরোহীরা দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মাইক্রোবাস তল্লাশি করে মাদক ব্যবসায়ী দিদারের লাশ উদ্ধার করা হয়।