ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনায় ইলিশ ধরায় সাত জেলের দণ্ড

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালত সাত জেলেকে জরিমানা করেছে। এসময় জব্দ ১৬ হাজার মিটার জাল পুড়িয়ে দেয়া হয়।
ইলিশ রক্ষা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্ব মঙ্গলবার রাতভর এই অভিযান চলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতপুর থানার স্থলচরের শুকুর আলী, শফিকুল ইসলাম, মণ্ডল ভোগের সোনাউল্লাহ মিয়া, বোয়ালকান্দির আব্দুর রাজ্জাক, আজাদ, টাঙ্গাইলের নাগরপুরের মারমা গ্রামের নাসির উদ্দিন, খাস শাহাজানীর বুদ্দু মিয়া।
বুধবার সকালে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর উদ্ধার হওয়া চার মণ ইলিশ সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদিদের জন্য বিতরণ করা হয়।