ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ও নড়াইলের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাকারিয়া শেখ (৬০) নামে এক বৃদ্ধকে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মোবাইল ফোন নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর এবং নড়াইলের কালিয়া উপজেলার চর সিংগাতি গ্রামের দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।