ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্চ ক্ষমতাসম্পন্ন নিষিদ্ধ ২ মোটরসাইকেল জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চোরাচালানের অভিযোগে আমদানি নিষিদ্ধ উচ্চ ক্ষমতাসম্পন্ন ২টি মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার চট্টগ্রামের কোতোয়ালী থানায় পাথরঘাটা এলাকার বান্ডেল রোডের ‘মা’ ভবনের নিচতলা থেকে মোটরসাইকেল ২টি জব্দ করা হয়েছে।
মোটরসাইকেল ২টির বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, অভিযানকালে ইমতিয়াজ হাবিবের মালিকানাধীন ওই ভবনের নিচ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো এ-১১২৮ ও ঢাকা মেট্রো-এ-০১১৭। মোটরসাইকেল ২টির সিসি যথাক্রমে ১৬৯০ সিসি ও ৩৫০ সিসি।
মোটরসাইকেল ২টির ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর ভুয়া। বিআরটিএ থেকে প্রাপ্ত তথ্যে এটি নিশ্চিত হওয়া গেছে। আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকা পরিশিষ্ট-১ অনুযায়ী ১৫৫ সিসির ঊর্ধ্বে সকল মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ।
মোটরসাইকেল ২টি চোরাচালানের মাধ্যমে অথবা অন্য কোনো পণ্যের আড়ালে মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের ধারণা। মোটরসাইকেল ব্যবহারকারীদের সম্পর্কেও তথ্য নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।