ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির তিন নেতার ১৮ মামলা হাইকোর্টে স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতার ১৮ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মিথতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপিত এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বলেন, রাজধানীর বিভিন্ন থানায় সেলিমা রহমানের বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলা, আমানউল্লাহ আমানের বিরুদ্ধে ২টি মামলা, হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতার ৪টি মামলার কার্যক্রম স্থগিত করছেন আদালত। তবে আমরা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।