ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৬), তার ছেলে হৃদয় আহমেদ (২২) ও তাদের সহযাত্রী তপন কুমার (৩৫)। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার শশীবদনী গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।