ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানিলা গেলেন এলজিআরডি মন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য সিরডাপ এর পরিচালনা পর্ষদের ২৩তম ও নির্বাহী কমিটির ৩১তম সভায় যোগ দিতে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বুধবার সকালে জানান, মন্ত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত রাতে ঢাকা ত্যাগ করেছেন।
সিরডাপ এর পরিচালনা পর্ষদের সদস্য দেশগুলো এ সভায় অংশগ্রহণ করবে। ১৩ অক্টোবর সভা অনুষ্ঠিত হবে। সভায় সদস্য দেশসমূহের দারিদ্র্য দূরীকরণে গত বছরে গৃহীত কর্মকাণ্ডের সফলতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ করার কথা রয়েছে।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম। আগামী ১৪ অক্টোবর শনিবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।