ঢাকাTuesday , 10 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি।
মঙ্গলবার মামলাটি অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
ঢাকার দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেন।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এস এম আজিজুল হক মামলাটি তদন্ত করে মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।