ঢাকাTuesday , 10 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১১ শ্রমিক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর ট্যাংক বিস্ফোরিত হয়ে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ছয় শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে জিপিএইচ ইস্পাত কারখানার ট্যাংক বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১১ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে ওই কারখানার অন্য শ্রমিকরা। দগ্ধদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।