ঢাকাMonday , 9 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ নভেম্বরের মধ্যেই সাত কলেজের ফল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের আশ্বাস দিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
আজ সোমবার দুপুরে ভিসি কার্যালয় সংলগ্ন কনফারেন্স লাউঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এ আশ্বাস দেন উপাচার্য।
গতকাল রোববার রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা করে নভেম্বর মাসের মধ্যে চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের আশ্বাস দিয়েছিলেন।
এর আগে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে গত বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।