নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর তিনি এসব কথা বলেন।
বিচার বিভাগের মানোন্নয়নে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা সফররত রাশিয়ার প্রধান বিচারপতি ভায়াচেসলাভ এম লেভদেভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

