নিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের অভিভাবকরা ‘পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছিল। যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন হয়নি। তবে আমার জন্য সহজ হলে অন্যদের জন্যও সহজ হবে। সেক্ষেত্রে কমপিটিশনটা আরও বেড়ে গেলো’ বলেন নাফিজ নামে এক পরীক্ষার্থী। তিনি মতিঝিল আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেন। দ্বিতীয় বারের মতো তিনি মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিচ্ছেন।
দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ক্ষেত্রে পাঁচ নম্বর কাটার বিষয়ে নাফিজ বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আমাদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে গেলো। আমরা চাই আমাদের দিকে তাকিয়ে যেন এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।’
প্রসঙ্গত, দেশে সরকারি ৩১টি মেডিক্যাল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮২ হাজার ৮৫৬ জন। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে পাঁচ নম্বর কাটা হবে।

