ঢাকাFriday , 6 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় বিমানবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সাত আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে খিরমু থেকে তাওয়াং যাওয়ার পথে এমআই-১৭ ভি৫ কপ্টারটি বিধ্বস্ত হয়।
বিমানবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, এয়ার মেনটেন্যান্স মিশনে বের হওয়া ওই হেলিকপ্টারে রেশন ও কেরোসিন আনা হচ্ছিল। স্থানীয় সময় সকার ৬টায় এটি ইয়াংচি এলাকায় ১৭ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়। কপ্টারে চালক ও সহকারী চালক ছাড়াও সেনা ও বিমানবাহিনীর পাঁচ কর্মী ছিলেন। এদের কেউই বেঁচে নেই। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে ২০১৩ সালের জুনে উত্তরাখন্ডে বন্যার সময় উদ্ধার অভিযান পরিচালনার সময় একটি এমআই-১৭ ভি৫ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ২০ জন নিহত হয়।