ঢাকাThursday , 5 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতির বিষয়ে বিতর্কের সুযোগ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আদালতে যেভাবে বলে দিয়েছেন প্রধান বিচারপতির বিষয়ে আর বিতর্ক করার সুযোগ নেই।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, কয়েকজন আইনজীবী আজ আপিল বিভাগে গেলে তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, তিনি (প্রধান বিচারপতি) নিজ বাস ভবনে আছেন। তখন আইনজীবীরা দাবি করেছেন, এ বিষয়ে একটি আদেশ যেন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, এটাতো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মাননীয় বিচারপতি বলেছেন, উনারা (আইনজীবীরা) এ বিষয়ে আদালতে না এসে খাস কামরায়ও জানাতে পারতেন।’
প্রধান বিচারপতিকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া ও কানাডায় গেছেন। আমার জানা মতে, তার এক মেয়ে অস্ট্রেলিয়া ও আরেক মেয়ে কানাডায় থাকেন। এখন উনি যাবেন কি না এটাতো উনার বিষয়।