ঢাকাThursday , 5 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রাংক!

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যখন তার দল কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলেনে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছিলেন সেই মুহূর্তে তার সঙ্গে প্রাংক (বাস্তব রসিকতা) করলেন এক ব্যক্তি। আর এতেই রীতিমতো কাশতে শুরু করেন হতভম্ভ প্রধানমন্ত্রী।
ক্ষমতার দেড় বছর বাকী থাকতেই জাতীয় নির্বাচন ঘোষণা এবং সেই নির্বাচনে বাজে ফলের কারণে দলের ভেতরে বেশ চাপে ছিলেন থেরেসা মে। বুধবার ছিল দলের বার্ষিক সম্মেলনের সমাপনী দিন। ম্যাঞ্চেস্টারে তার বক্তব্যের মাঝামাঝি সময়ে এক প্রাংকস্টার নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মঞ্চের কাছে চলে যান এবং প্রধানমন্ত্রীর হাতে পিফোরফাইভ ফরম (বরখাস্ত পত্র) ধরিয়ে দেন। ওই প্রাংকস্টার এ সময় দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তাকে এ কাজ করতে বলেছেন।
পিফোরফাইভ ফরমটি দেখার পরেই কাশতে শুরু করেন থেরেসা মে। কিছুক্ষণ পর পানি পান করেও তিনি ধাতস্থ হতে পারেননি। এ সময় চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের পাঠানো এক কাশির ওষুধ সেবন করেন। প্রধানমন্ত্রী এসময় কৌতুক করে বলেন, ‘চ্যান্সেলর বিনামূল্যে কিছু একটা দিচ্ছেন।’