ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবারো দেশ সেরা রাজশাহী কলেজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষ তালিকায় উঠে এসেছে ‘রাজশাহী কলেজ’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের সেরা কলেজ র‌্যাংকিংয়ে ৬৯ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে দেশ সেরা কলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহী কলেজের নাম।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাব অফিসের আয়োজিত শিক্ষা সমাবেশ, রজতজয়ন্তী ও কলেজ র‌্যাংকিং অনুষ্ঠানে এই ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।
র‌্যাংকিং তালিকায় দেশের শীর্ষ সাত কলেজের নাম উঠে এসেছে। তালিকায় রাজশাহী কলেজের পরেই রয়েছে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ। ৬৩ দশমিক ৯৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলেজটি। তৃতীয় অবস্থানে রংপুরের কারমাইকেল কলেজ (৬৪ দশমিক ০৫ পয়েন্ট), চতুর্থ বরিশালের বিএম কলেজ (৬৩ দশমিক ৯৩) এবং পঞ্চম অবস্থানে সরকারি আজিজুল হক কলেজ কলেজ (৬০ দশমিক ৭০ পয়েন্ট) রয়েছে। এছাড়াও দেশের সকল সরকারি কলেজের মধ্যে সেরা অবস্থানে রয়েছে রাজশাহী কলেজ।
সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ (৬৩ দশমিক ২৮ পয়েন্ট), সেরা মহিলা কলেজ ‘সিদ্ধেশ্বরী গার্লস কলেজের’ (৬০ দশমিক ৮১) নাম রয়েছে। এছাড়াও আলাদা আলাদা স্কোর নির্বাচন করে সাতটি অঞ্চলভিত্তিক সেরা কলেজ নির্বাচন করা হয়েছে।
উপাচার্য হারুন অর রশিদ বলেন, ২০১৫ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়েরি অধিভূক্ত স্নাতক ও স্নাতকোত্তর কলেজের ৩১ কেপিআই (কি পারফরমেন্স ইন্ডিকেটরস) কলেজগুলোর বার্ষিক পারফরমেন্স র‌্যাংকিং করা হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো র‌্যাংকিং করা হয়েছে।
তিনি বলেন, কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। কলেজের অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মান, পরীক্ষার ফলাফল, প্রস্থাগারের সংগ্রহ, আইসিটি সাপোর্ট, সহপাঠ কার্যক্রম ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে কলেজ র‌্যাংকিং করা হয়।
উপাচার্য বলেন, এসবের ভিত্তিতে স্কোরভিত্তিক জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজ (৫টি সাধারণ, একটি সরকারি, একটি বেসরকারি ও একটি মহিলা কলেজের নাম উঠে এসেছে। এছাড়াও বিভাগভিত্তিক বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের প্রত্যকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৭০টি ও সারাদেশে ৭৮টি কলেজ নির্বাচিত করা হয়েছে।
হারুন অর রশিদ বলেন, র‌্যাংকিংয়ে সেরা সাত কলেজকে উৎসাহিত করতে আগামী ১২ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত দেশের কলেজসমূহের উপস্থিতিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এ শ্লোগানে শিক্ষা সমাবেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেরা সাত কলেজগুলোকে সম্মাননা স্মারক ও পুরস্কার দেয়া হবে।