ঢাকাMonday , 2 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া চিকিৎসকের ১০ দিনের রিমান্ড আবেদন

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে এক ভুয়া চিকিৎসকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলার পুঠিয়া থানা পুলিশ আবদুল করিম ওরফে জাহাঙ্গীর আলম (৫০) নামে ওই ভুয়া চিকিৎসককে রাজশাহীর আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করে। জাহাঙ্গীর আলম নাটোর সদর উপজেলার দক্ষিণপুর এলাকার বাহাজ উদ্দিন প্রামানিকের ছেলে।
রোববার দিবাগত রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না চকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি পুঠিয়ার ‘আল-মাহাদি ইসলামী হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারেই এক গৃহবধূর মৃত্যু হয়। মারা যায় গর্ভের সন্তানটিও। ওই দিন কৌশলে পালিয়ে যান ভুয়া চিকিৎসক জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় হাসপাতালটির মালিক ও ভুয়া চিকিৎসক জাহাঙ্গীর আলমসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন মৃত গৃহবধূর স্বামী। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন জাহাঙ্গীর আলম। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলম সেনাবাহিনীতে চাকরি করতেন। সেখান থেকে চাকরিচ্যুত হয়ে ওষুধের দোকানে চাকরি নেন। পরবর্তীতে তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে রোগী দেখা শুরু করেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, আদালতে জাহাঙ্গীর আলমের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানি হয়নি। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুনানির দিন জাহাঙ্গীর আলমের রিমান্ড মঞ্জুর হলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।