ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে আগুন, আহত ৩

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাচুড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন দর্শনার্থী একটি মাইক্রোবাসে করে কাশিয়ানী থেকে গোপালগঞ্জে দুর্গা প্রতিমা দেখতে আসেন। বিভিন্ন মন্দিরে ঘোরা শেষে মাইক্রোবাসটি কাশিয়ানীতে ফেরার সময় পাচুড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গাড়ি দুটির তেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়। এতে তিনজন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।