ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে, তার থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে বাংলাদেশে জামায়াত-বিএনপির চালানো সন্ত্রাস কোনো অংশে কম নয়। সুতরাং রোহিঙ্গা নির্যাতন নিয়ে কথা বলার আগে বিএনপি নেতাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ‌‘মানবতার কবি শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা বাংলাদেশের কোনো মিডিয়া দেয়নি। দিয়েছে বিদেশি মিডিয়া। নিপীড়িত মানুষের সেবা দিয়ে তিনি এই আখ্যা পেয়েছেন। অপরদিকে বিএনপির চেয়ারপারসন নিরীহ মানুষের ওপর পেট্রোল বোমা মেরে ‘মাদার অব টেরর আখ্যা পেয়েছেন।
তিনি আরো বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের নেতারা বাংলাদেশে এসেছেন। এমনকি তুরস্কের ফার্স্ট লেডি পর্যন্ত রোহিঙ্গাদের দেখতে চলে এলেন। লন্ডন থেকে ব্রিটেনের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ছুটে এলেন, কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আসতে পারলেন না। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন তাদের নেত্রী নাকি অসুস্থ। কিন্তু তার কী হয়েছে, কোন ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, সে ব্যাপারে বিএনপি নেতারা কিছু বলছেন না। আসলে তিনি পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন।
এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ঢাবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, প্রফেসর ড. মোহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।