ঢাকাFriday , 29 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা

Link Copied!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালায় সংস্থার উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক কৃষিবিদ অমিতাভ দাসসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্যোগে ২০১৭-১৮ অর্থ বছরের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ডিএই’র ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল মুঈদ এবং প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। কর্মশালায় মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এছাড়া, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি তথ্য সার্ভিস, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০১৭-১৮ অর্থবছরে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ৭ জেলার ২২ উপজেলায় প্রকল্প কর্তৃক বাস্তবায়িতব্য বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিগত বছরে এ অঞ্চলে প্রকল্পের কর্মকা- বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরে চলতি বছরের কার্যক্রমগুলো কিভাবে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে তাদের পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।