ঢাকাThursday , 28 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি : জেলার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের কালিবাড়িসংলগ্ন হাওরের ঝোপের ভেতর থেকে স্থানীয় এক পল্লি চিকিৎসক মজিবুর রহমানের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার গাগলাজুর গ্রামের কাজী সামছুর রহমানের ছেলে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, পল্লি চিকিৎসক মজিবুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার জৈনপুর বাজারে ওষুধের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। গত সোমবার রাতে দোকান বন্ধ করে মোহনগঞ্জে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। আজ সকালে জৈনপুর গ্রামে হাওরে তার লাশ দেখতে পায় গ্রামের লোকজন। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসারী জিন্নাত আলী বলেন, মৃতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে।