ঢাকাWednesday , 27 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে মতিন সরকার জেল হাজতে

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন মামলার মূল আসামি তুফান সরকারের বড় ভাই মতিন সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার বেলা ১১টার দিকে একটি হত্যা মামলায় মতিন সরকার বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক এমদাদুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৮ অক্টোবর শহরের চকসূত্রাপুর এলাকার আবু নাসের ওরফে উজ্জল নামে এক যুবককে হত্যার অভিযোগে মতিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় ২০০৯ সাল থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।
মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।