ঢাকাTuesday , 26 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকুশলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের শ্রীবাস খাঁ (৪০) ও নাজমা বেগম (৩০)।
স্থানীয়রা জানান, চরকুশলী গ্রামের নজরুল শেখ মোটরে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে স্বামীকে ছাড়াতে গেলে নাজমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় প্রতিবেশী শ্রীবাস খাঁ তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্রীবাস খাঁ ও নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন। নজরুল শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।