ঢাকাTuesday , 26 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজ হাসান টেনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার পিপুলবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। টেনি উপজেলার ছাতারপাড়া এলাকার আলম মণ্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, ভোরে পিপুলবাড়িয়া মাঠে সন্ত্রাসীরা বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে টেনির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, টেনির বিরুদ্ধে দৌলতপুর, ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।