ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেরিনের গান নিয়ে সেন্সরের আপত্তি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জেরিন খান। হেট স্টোরি-থ্রি সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা আকসার-টু। এর ‘আজ জিদ’ গান নিয়ে এবার আপত্তি তুলেছে ভারতীয় সেন্সর বোর্ড।
গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এতে জেরিন খান ও গৌতম রোড়েকে রোমান্স করতে ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। গানটি টিভি দর্শকদের জন্য উপযুক্ত নয় বলে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। কিন্তু কেন এটি আপত্তিকর তার কোনো ব্যাখ্যা পাননি সিনেমার পরিচালক অনন্ত নারায়ণ মহাদেব। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এ নির্মাতা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না কেন সেন্সর বোর্ড মনে করছে একটি দর্শকের জন্য উপযুক্ত না। গানটি ইউটিউবে রয়েছে এবং যারা দেখেছেন কেউ এর কনটেন্ট নিয়ে আপত্তি করেননি। এতে নায়ক-নায়িকাদের রোমান্স আপত্তিকরভাবে দেখানো হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় সেন্সর বোর্ডের সদস্যরা বুঝতে পারছেন না কোন পদ্ধতিতে কাজ করতে হবে। আমি আশা করছি, তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং আমাদের প্রচারণার পরিকল্পনা অনুযায়ী গানটি টেলিভিশনে মুক্তি দেওয়ার অনুমতি দিবেন।’