ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফ কন্যার ব্যবহারে অস্থির শুটিং ইউনিট

Link Copied!

বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। অনেকটা ঢাকঢোল পিটিয়ে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। এতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে ভারতের উত্তরখণ্ডে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। কিন্তু শুটিং ইউনিটের লোকজন সারা আলী খানের ব্যবহারে অস্থির হয়ে পড়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সারার এটি প্রথম সিনেমা হলেও শুটিংয়ে দেরিতে আসতে শুরু করেছেন তিনি। আসার পর প্রচুর সময় নিয়ে মেকআপ করছেন। এখানেই শেষ নয়, মেকআপ শেষ হওয়ার পর নিজের সেলফি তুলছেন নানা দিক থেকে। সেই ছবি আবার হোয়াটসঅ্যাপ মারফত কাউকে পাঠাচ্ছেন। তারপর সেখান থেকে সম্মতি এলে তবেই শুটিং শুরু করছেন তিনি। আবার সম্মতি না এলে নতুন করে মেকআপ করার আবদার করছেন সারা। সারার এমন ব্যবহারে নাকি ক্ষুব্ধ সিনেমাটির কলাকুশলীরা।
এ বিষয়ে শুটিং ইউনিটের অনেকে সিনেমাটির পরিচালক অভিষেক কাপুরের কাছে অভিযোগ করেছেন। পরিচালকও নাকি আলাদা করে সারাকে বোঝানোর চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে অভিষেক কাপুর সারাকে বলেছেন, ‘তার বাবা-মা দুজনই বলিউড তারকা হতে পারেন কিন্তু তাকে বি-টাউনের মাটিতে জায়গা পেতে হলে এমন বদমেজাজ ত্যাগ করতে হবে। আর সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। সকলের সহযোগিতাতেই একটা ভালো সিনেমা তৈরি হতে পারে। সিনেমা ভালো হলে তবেই তা প্রেক্ষাগৃহে দর্শক টানবে।’
তবে অভিষেকর এসব কথা নাকি কানেই তুলেননি নবাব-কন্যা। তার সেলফি পাঠানো এখনো অব্যাহত রয়েছে। তবে তিনি কাকে সেলফি পাঠান তা কেউ জানেন না।