ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Link Copied!

নিউজ ডেস্ক : আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় । এসময় শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করে। এরই ধারাবাহিকতায় রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা আরো শাক্তিশালী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। শান্তিরক্ষীরা সাহসিকতা ও সফলতার সাথে সন্ত্রাসীদের প্রতিহত করে। সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হয়।
নিহতরা হলেন, সার্জেন্ট আলতাফ- ইএমই (দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল- আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার-ইস্ট বেঙ্গল (বরিশাল)।
আহতরা হলেন, মেজর জাদিদ- পদাতিক (ঢাকা), কর্পোরাল মহিম- পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ- পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার- পদাতিক (যশোর)। আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।