ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে আমি আড়াল রাখছি এ কথাটা ঠিক না : আঁচল

Link Copied!

বিনোদন ডেস্ক : সবার এক কথা। চিত্রনায়িকা আঁচল নিজেকে আড়াল করেছেন। কোনো কাজের জন্য তাকে ফোন দিয়েও পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই কাজ না থাকলে তিনি ঢাকায় থাকেন না। সবশেষ আঁচলকে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে দেখা গেছে। হিমেল আশরাফ পরিচালিত এ ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন তিনি। আঁচল বলেন, কাজ না থাকলে এফডিসি যাওয়া হয় না। আর বাইরেও তেমন বের হই না। আর নিজেকে আমি আড়াল রাখছি এ কথাটা ঠিক না। বর্তমানে নতুন ছবির প্রস্তাব পেলেও মনের মতো মিলছে না। সামনে আমার অভিনীত ও পরিচালক তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবিটি মুক্তি পাবে। এ ছবির কাজ আমি সমপ্রতি শেষ করেছি। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। ‘দাগ’ ত্রিভুজ প্রেমের ছবি। এ ছবিতে বাপ্পি, আঁচল ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও দেখা যাবে আঁচলকে। গল্পের প্রয়োজনেই এ গানটি ছবিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। ‘দাগ’ নামে এই
একটি ছবিই বর্তমানে আঁচলের হাতে রয়েছে। এদিকে গত ঈদের পরই ঢাকা থেকে খুলনায় গিয়েছিলেন চিত্রনায়িকা আঁচল। সময় পেলেই গ্রামের বাড়ি খুলনায় ছুটে যান এই তারকা। তবে বর্তমানে তিনি ঢাকাতেই রয়েছেন।
প্রসঙ্গত, রাজু আহম্মেদের ‘ভুল’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন আঁচল। এরপর তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বেইলি রোড’, ‘স্বপ্ন যে তুই’, ‘জটিল প্রেম’, ‘কিস্তিমাত’, ‘কি প্রেম দেখাইলা’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘ফাঁদ’, ‘আজব প্রেম’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’ ইত্যাদি।