ঢাকাWednesday , 20 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, নিহত ৬

Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার মুক্তারপুর বিসিক টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে মিলের চতুর্থ তলায় আগুনের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী শ্রমিক। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লাগে। এ সময় ওই মিলের চতুর্থ তলায় বেশকিছু শ্রমিক আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মুন্সিগঞ্জের দুটি ইউনিট ও নারায়ণগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মিলের ভেতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি গিয়ে কেমিক্যাল পদার্থের ওপর পড়ে। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।