ঢাকাTuesday , 19 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চালের মূল্যবৃদ্ধিতে মন্ত্রী-এমপি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চালসহ দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘চালের সিন্ডিকেটের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কোনও মন্ত্রী-এমপি জড়িত কিনা তা খতিয়ে দেখতে হবে।’ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মাত্র ২ দিনের ব্যবধানে কেজি প্রতি চালের দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যা রীতিমত দেশবাসীর উদ্বেগের কারণ। সরকারের মদদে কতিপয় আড়তদার সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে।’
রেজাউল করীম বলেন, ‘প্রতিকেজি চালের দাম ৭০-৭২ টাকা ধরে বিক্রি হচ্ছে, অপরিদকে মোটা চালের দামও ৫০-৫৫ টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কৃষিপ্রধান বাংলাদেশে যদি হয় অবস্থা তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে।’
কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী এলাকার খবর আরও ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেখানে চাল, ডাল ও আলুর দাম ৩ থেকে ৪ গুণ বেশি দামে বিক্রয় করা হচ্ছে। যা কোনওুভাবেই কাম্য হতে পারে না।’