ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলি ও বোমায় আহত ৩ রোহিঙ্গা চমেকে ভর্তি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ ও বোমায় আহত তিন রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কক্সবাজার থেকে স্বজনরা তাদের চট্টগ্রামে নিয়ে আসেন। রোহিঙ্গা নাগরিকরা হলেন- মোহাম্মদ ইউনুছ (২২), কামাল (১৩) ও মোহাম্মদ আলম (৭০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, মিয়ানমারে গুলিবিদ্ধ এবং বোমায় আহত তিন রোহিঙ্গা নাগরিককে চমেকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে।
মিয়ানমারে সহিংস ঘটনা শুরুর পর থেকে এই পর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে এখনো ভর্তি রয়েছে ৩০ জনের বেশি রোহিঙ্গা নাগরিক।