ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনায় অস্ত্র মামলায় ইমরান হোসেন শান্ত (৩০) নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বেলা ১১টার দিকে পাবনার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শরনিম আক্তার এই রায় দেন। শান্ত পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার সুলতান খানের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার জাহিদ রানা জানান, ২০১১ সালের ৯ নভেম্বর একটি বন্দুক ও চারটি গুলিসহ শান্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শান্তকে আসামি করে পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক মামলার দুটি ধারার মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ ও গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।