ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা নিয়ে রাজনীতি করবেন না

Link Copied!

নিজস্ব প্রতিবেদন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছেন না। অন্য কেউ ও রাজনীতি করবেন না, এটাই আমার আহ্বান।’
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যায় রাজনৈতিক বহুমাত্রিকতা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা ও মনুষত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রোহিঙ্গাদের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। এ বিষয়ে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।’