ঢাকাSunday , 17 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বজ্রপাতে রৌশন আরা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছলেমা বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছেন। রৌশন আরা ওই গ্রামের জামাল মাঝির স্ত্রী। ছলেমা বেগম জামাল মাঝির পুত্রবধূ।
স্থানীয়রা জানান, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। সকালে জামাল মাঝির ঘরের উপর বজ্রপাত ঘটে। এ সময় ঘরের মধ্যে থাকা রৌশন আরা মারা যান এবং তার পুত্রবধূ ছলেমা বেগম আহত হন। ছলেমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।