ঢাকাSunday , 17 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে মাদক দ্রব্যসহ মোশারফ হোসেন ওরফে মশু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটির ৫ নম্বর রোড থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া সেখান থেকে একটি পিকআপ ও দুইটি প্রাইভেটকার জব্দ করে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান রোববার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, কয়েকজন মাদক ব্যবসায়ী পিকআপ ও প্রাইভেটকারে করে প্রিয়াঙ্কা সিটির ৫ নম্বর রোডে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল- এমন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় মোশারফ হোসেনকে আটক করে পুলিশ। পরে আটকৃতের দেহ তল্লাশী করে ৯৯৭ পিস ইয়াবা, ওই জায়গায় পার্কিং করা দুইটি প্রাইভেটকার ও একটি পিকআপে তল্লাশী করে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।