ঢাকাSaturday , 16 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় এক কেজি হেরোইন উদ্ধার, আটক ৩

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত পটল্লবিনের ছেলে সোহেল রানা (৩২), ইবি থানার নওদাপাড়া এলাকার হামিদ আলীর ছেলে ঠাণ্ডু (৩৬) এবং খেজুরতলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সাগর।
র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে কুষ্টিয়ার বটতৈল এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে বাসের ড্রাইভার সোহেল, সুপারভাইজার ঠাণ্ডু এবং হেলপার সাগরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।