ঢাকাSunday , 10 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি ঢলে ১ শিশুর মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মায়ের সঙ্গে দুই শিশু সন্তান ভেসে গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে মাকে জীবিত এবং এক শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে অপর এক শিশু।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাটহাজারী উপজেলা সদরের মিরের খিল এলাকায় পাহাড়ি ঢলে কোহিনুর আক্তার নামের এক গৃহবধূ তার দুই শিশু সন্তান নিয়ে ভেসে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত তল্লাশি চালিয়ে মা কোহিনুর আক্তারকে জীবিত এবং তার মেয়ে বৈশাখীর (১১) লাশ উদ্ধার করে। কিন্তু কোহিনুরের লিজা (১২) নামে অপর এক সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তার সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।