ঢাকাSunday , 10 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

Link Copied!

নাটোর প্রতিনিধি : জেলার বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত চারজন।
রোববার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আকতারুল ইসলাম (৪৩)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহতরা হলেন- ট্রাকচালক শফিকুল ইসলাম (৪৫), সুরুজ মিয়া (৩৬), আনোয়ার হোসেন (২৮) ও মনিরুল ইসলাম (৩০)।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম সামনুন নূর ও নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মহিউদ্দিন জানান, মোংলা থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে গড়মাটি বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়।