ঢাকাFriday , 8 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।
বৃহস্পতিবার গভীর রাতে প্রতাপনগরের হরিশখালী পয়েন্টে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে হরিশখালী ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়েছে। সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনকবলিত বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও দুপুরে জোয়ারে তা আবার তলিয়ে যায়।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, দীর্ঘ দিন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ জরাজীর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বললেও তারা পদক্ষেপ নেয়নি। গভীররাতে নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে যায়। এতে হরিশখালী ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।
তিনি জানান, সকালে এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার করার কাজ শুরু হলেও দুপুরে জোয়ারের পানিতে তা তলিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে ঘটনা রাতেই জানানো হলেও তারা এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি।
এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।