ঢাকাFriday , 8 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং তা ভিডিওচিত্রে ধারণের অভিযোগে মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। শুক্রবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।
শনিবার ধর্ষিতাকে পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হবে। ধর্ষিতার পরিবারের অভিযোগ, ধর্ষণের ফলে ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
নির্যাতিতার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিকেলে মেয়েটি উপজেলার বড়চওনা গ্রামের কালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বাড়িতে বেড়াতে যায়।
এ সময় বাড়িতে কেউ না থাকায় জোর করে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন মতিয়ার রহমানের ছেলে ব্যবসায়ী আবুল হাশেম লিটন (৪৫)। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি। ঘটনা কাউকে জানালে ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এরপর ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে কয়েক বার ধর্ষণ করেন লিটন।
মেয়েটির বাবা বলেন, ‘ধর্ষণের ফলে আমার মেয়ে এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। সে লোক-লজ্জার ভয়ে দুই মাস ধরে স্কুলে যায় না। আমি আমার মেয়ের সর্বনাশকারী লিটনের শাস্তি চাই।’
এ ঘটনার পর থেকে অভিযুক্ত লিটন পলাতক রয়েছেন। মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে ওই ছাত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।