ঢাকাFriday , 8 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরযাত্রীবাহী নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বরযাত্রীবাহী নৌকা ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
শুক্রবার বিকেলে উপজেলার সোনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তী (৬) ও একই গ্রামের ছালেক মিয়ার মেয়ে মুক্তা (১৩)।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বরযাত্রীবাহী নৌকা মাধবপুর উপজেলার মুরাদপুরে যাচ্ছিল। মাধবপুর সীমান্তবর্তী এলাকার সাতবর্গ ব্রিজের কাছে এসে নৌকা ডুবে যায়। এতে শ্রাবন্তী ও মুক্তা নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি মোক্তাদির এ তথ্য নিশ্চিত করেছেন।