নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ কেল্লার মোড়ের বেড়িবাঁধ এলাকার একটি বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ৭টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

