ঢাকাThursday , 31 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে ২ অনুষদ ও ৫ বিভাগ খোলা হয়েছে

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি দুটি অনুষদ ও পাঁচটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।
নতুন দুটি অনুষদ হলো- ফ্যাকাল্টি অব এডুকেশন সায়েন্স এবং ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিজ। নতুন পাঁচটি বিভাগগুলো হলো- সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে নতুন দুটি অনুষদ ও পাঁচটি বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ এবং ৪ নভেম্বর। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এ পাওয়া যাবে।
গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৮টি বিষয়ে ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ শিক্ষাবর্ষে নতুন এ পাঁচটি বিষয় যোগ হয়ে মোট ২৩টি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হবেন।