ঢাকাTuesday , 29 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে।
মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সংগ্রহ ও বিতরণ করার কাজে ব্যস্ত থাকায় এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল শেখ সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ শুনানির পরবর্তী তারিখ ৯ অক্টোবর ধার্য করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায় , ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করে। মামলায় ফখরুলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।