ঢাকাMonday , 28 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে গুলিবিদ্ধ ও আগুনে পোড়া ৭ রোহিঙ্গা চমেকে ভর্তি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারের মংডু এলাকায় সেনা অভিযানে গুলিবিদ্ধ এবং আগুনে পোড়া আরো সাত রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের কুতুপালং এলাকায় শরণার্থী ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোববার গভীর রাতে তাদের চমেক নিয়ে আসা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার গুলিবিদ্ধ এবং আগুনে পোড়া সাত রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এরা হলেন- নুরুল আমীন, মামুনুর রশিদ, সাকের হোসেন, সাদেক হোসেন, মো. জাহেদ, আবুল কাশেম ও নুরুল আলম। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ এবং দুজন আগুনে পুড়ে ঝলসে যাওয়া।
এ নিয়ে গত তিন দিনে মিয়ানমারের সহিংসতায় আহত মোট ১৪ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মো. মুছা নামের একজন গত শনিবার মারা যায়।