ঢাকাSunday , 27 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছে

Link Copied!

যশোর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছে। তাদের অবস্থা দাঁড়িয়েছে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাদের সব ইস্যু মার খেয়েছে। এখন তারা আদালতের রায়কে ইস্যু হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। তাদের প্রেস ব্রিফিং ছাড়া কোনো কর্মকাণ্ড নেই। তারা সভা-সেমিনারে নিজেরাই মারামারি করে।’
রোববার দুপুরে যশোর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খুলনা ও ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কোনো অজুহাত নয়, আমি দেখতে চাই, দেশের সব মহাসড়ক দিয়ে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। এ জন্য রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বপন ভট্টাচার্য, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।