ঢাকাSunday , 27 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রাকচাপায় রবিউল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমলক্ষ্মীপুর এলাকার আবুল ইসলামের ছেলে। তিনি বাসন এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বিনয় কুমার সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন। পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।